সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

বিভাগীয় মামলায় আক্কেলপুর থানার ওসির পদাবনতি

 

এস এম শফিকুল ইসলাম, জয়পুরহাটঃ

জয়পুরহাটের আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানার বিভাগীয় মামলায় পদাবনতি করা হয়েছে। তাঁকে পরিদর্শক থেকে উপপরিদর্শক (এসআই) করা হয়েছে। ইতিমধ্যে তাঁকে আক্কেলপুর থান থেকে প্রত্যাহার করা হয়েছে। জেলা পুলিশের একটি সূত্র প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছে।

আজ বুধবার দুপুরে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সরকারি মুঠোফোনে করা হলে পরির্দশক ( তদন্ত) মোঃ মোমিনুল ইসলাম রিসিভ করেন। ওসি মাসুদ রানার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ওসি সাহেব জয়পুরহাট ডিএসবিতে বদলি হয়েছেন। তিনি গতকাল মঙ্গলবারে এখান থেকে বদলিকৃত কর্মস্থলে চলে গেছেন।
আক্কেলপুর থানা পুলিশ সূত্র জানায়, মাসুদ রানা আক্কেলপুর থানার পরির্দশক (তদন্ত) হিসেবে প্রায় দুই বছর আগে যোগদান করেছিলেন। দুই মাস আগে একই থানায় তাঁকে ভারপ্রাপ্ত কর্মর্কতা (ওসি) হিসেবে পদায়ন করা হয়। গতকাল মঙ্গলবার তাঁকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পদ থেকে প্রত্যাহার করা হয়। এরপর পরির্দশক (তদন্ত) মোঃ মোমিনুল ইসলাম ওসির দায়িত্ব পালন করছেন।
জয়পুরহাট জেলা পুলিশের একটি সূত্রে জানা গেছে, মাসুদ রানা ২০১৮ সালে রংপুর ডিবিতে কর্মরত ছিলেন। রংপুরের পীরগঞ্জ থানার একটি হত্যা মামলায় তাঁর বিরুদ্ধে ঘুষ গ্রহণ, ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত অভিযোগে বিভাগীয় মামলা হয়। বিভাগীয় মামলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে তাঁকে আগামী তিন বছরের জন্য পদাবনতি দেওয়া হয়। পুলিশ সুপারের (এসপির) কার্যালয়ে এ সংক্রান্ত পত্র আসার পর মাসুদ রানাকে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার পদ থেকে প্রত্যাহার করে নেওয়া হয়।
জানতে চাইলে জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আবদুল ওয়াহাব বিষয়টি নিশ্চিত করেছেন।