সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

গোলাপগঞ্জে বারি পানিকচু-১ (লতিরাজ) উৎপাদন কলা কৌশল শীর্ষক মাঠ দিবস 

সিলেট অফিস:
সিলেটের গোলাপগঞ্জে বারি পানিকচু-১ (লতিরাজ) উৎপাদন কলা কৌশল শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
সরেজমিন  গবেষণা বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা  ইনস্টিটিউট, সিলেট কতৃক গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের নিজতফায় আয়োজিত মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র আকবরপুর, মৌলভীবাজার এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ মাহমুদুল ইসলাম নজরুল।
সরেজমিন  গবেষণা বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা  ইনস্টিটিউট, সিলেট এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা
ডঃ মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে ও সরেজমিন  গবেষণা বিভাগ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, সিলেট বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ জুলফিকারের সঞ্চালনায় মাঠ দিবসে বক্তব্য রাখেন, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম, বৈজ্ঞানিক সহকারী সৈয়দ আবু রায়হান ও কৃষক চেরাগ আলী।