সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

সখীপু‌রে একস‌ঙ্গে তিন‌বো‌নের এইচএস‌সি পরীক্ষা, নজর কে‌ড়ে‌ছে সবার 

 সখীপুর (টাঙ্গাইল):
সংবাদদাতা টাঙ্গাইলের সখীপুরে একস‌ঙ্গে এইচএসসি পরীক্ষা দি‌চ্ছেন তিন‌ বোন। বৃহস্প‌তিবার (২৬ জুন) শুরু হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষায় তারা উপজেলার সখীপুর আবা‌সিক ম‌হিলা ক‌লেজের মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশ নি‌য়ে‌ছে।
একসঙ্গে এইচএসসি পরীক্ষা দেওয়া তিন বোন হ‌চ্ছে- সখীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শফিকুল ইসলামের বড় মে‌য়ে সুমাইয়া ইসলাম (১৯), মেজো মে‌য়ে সাদিয়া ইসলাম (১৮) ও ছোট মে‌য়ে রাদিয়া ইসলাম (১৭)। একসঙ্গে তিন‌ বো‌নের পরীক্ষা দেওয়ার ঘটনা‌টি সবার নজর কে‌ড়ে‌ছে। তিন বোন উপজেলার সখীপুর সরকা‌রি কলেজ কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে।
জানা গে‌ছে, শিক্ষার্থীদের বাবা শ‌ফিকুল ইসলাম সৌদি আরব প্রবাসী হওয়ায় সেখা‌নেই তিন‌ বোনের জন্ম। এরপর ২০১০ সা‌লে সৌ‌দি আর‌বের মক্কায় ব‌্যবসা-বা‌ণিজ‌্য বাদ দি‌য়ে প‌রিবার নি‌য়ে দে‌শে চ‌লে আসেন শ‌ফিকুল ইসলাম।
শফিকুল ইসলাম এ প্রতি‌নি‌ধি‌কে বলেন, বিগত পরীক্ষায় মেয়েদের ফলাফলে আমি অত্যন্ত আনন্দিত। আশা করি এবার এইচএসসি পরীক্ষায়ও ভালো ফলাফল কর‌বে। তারা উচ্চশিক্ষা লাভে সর্বোচ্চ চেষ্টা করবে ব‌লে ম‌নে ক‌রি।
সখীপুর আবা‌সিক ম‌হিলা ক‌লে‌জের অধ‌্যক্ষ এম এ রউফ বলেন, ওই তিন বোন মেধাবী শিক্ষার্থী। এর আগে তারা প্রাথমিক সমাপনী, জেএসসি ও এসএস‌সি পরীক্ষায় ভালো ফলাফল করেছে। এবারের পরীক্ষায়ও তারা কৃতিত্বের ধারাবাহিকতার স্বাক্ষর রাখবে ব‌লে আশা ক‌রি। ওই তিন বোন সখীপুর সরকা‌রি ক‌লেজের পরীক্ষা কে‌ন্দ্রে এ প্রতি‌নি‌ধিকে ব‌লেন, বাবা-মায়ের স্বপ্ন পূরণ করাই হ‌চ্ছে প্রধান লক্ষ‌্য, তা‌দের ইচ্ছা মে‌য়েরা উচ্চ শিক্ষালাভ ক‌রে প্রতি‌ষ্ঠিত হ‌য়ে নি‌জে‌দের পাশাপা‌শি সমাজ ও দে‌শের কল‌্যা‌ণে ভূ‌মিকা রাখ‌বে। তিন‌বোন সক‌লের কা‌ছে দোয়া চে‌য়ে‌ছেন।