সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

কালীগঞ্জে কৃষক ও শিক্ষার্থীদের মাঝে বীজ, সার ও চারা বিতরণ উদ্বোধন

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
কালীগঞ্জে কৃষক ও শিক্ষার্থীদের মাঝে প্রণোদনা কর্মসূচীর আওতায় রোপা আমন (উফসী জাত) ধানের বীজ, রাসায়নিক সার, বিভিন্ন প্রজাতির বনজ ও ফলজ গাছের চারা বিতরণ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেছেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে উপজেলা চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কালীগঞ্জ উপজেলার উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বোর ধানের বীজ, রাসায়নিক সার ও বিভিন্ন প্রজাতির বনজ ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিম’র সভাপতিত্বে বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ আব্দুল মতিন বিশ^াস (পিপি)।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মো. মাহমুদুল হাসান, উপজেলা কৃষি সম্প্র্রসারণ কর্মকর্তা উম্মে রোমান চৌধুরী ও মাহফুজা আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধান, উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ ও গণমাধ্যমকর্মীবৃন্দ।
কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২৪-২৫ অর্থ বছরে খরিফ-২ মৌসুমে প্রনোদনার আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে আগত ক্ষুদ্র ও প্রান্তিক এগারশত কৃষকের মাঝে বিনা মূল্যে ৫ কেজি বোর ধানের বীজ, ১০ কেজি এমওপি সার এবং ১০ কেজি ডিএপি সার বিনা মূল্যে বিতরণ করা হয়।