সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

এইচএসসি পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে কলম ও ফুল বিতরণ করলো জয়পুরহাট শহর ছাত্রদল নেতা শুভ

 

জয়পুরহাট : 
এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষা-২০২৫ উপলক্ষে জয়পুরহাট শহরের চারটি কেন্দ্রে মোট ৬০০ জন পরীক্ষার্থীর মাঝে শুভেচ্ছা স্মারক হিসেবে কলম ও রজনীগন্ধা ফুল বিতরণ করেছে  জয়পুরহাট শহর শাখা ছাত্রদলের আহ্বায়ক ও জেলা ছাত্রদলের ১নং যুগ্ম সম্পাদক এ কে এম গোলাম মাহফুজ শুভ।

বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ৯টায় জয়পুরহাট সরকারি মহিলা কলেজ কেন্দ্রে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। একই সময়ে অন্যান্য কেন্দ্রসমূহ—জয়পুরহাট সরকারি কলেজ, সিদ্দিকিয়া কামিল এমএ মাদ্রাসা ও শহীদ জিয়া কলেজেও একযোগে এ কর্মসূচি পালন করা হয়।

উদ্যোগটির নেতৃত্ব দেন জয়পুরহাট শহর ছাত্রদলের আহ্বায়ক ও জেলা ছাত্রদলের ১নং যুগ্ম সম্পাদক এ কে এম গোলাম মাহফুজ শুভ। এ সময় তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পরীক্ষার্থীদের উৎসাহ দেওয়ার জন্য তাদের শিক্ষা উপকরণ ও ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে। এই কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।”ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। আমরা চাই পরীক্ষার্থীরা নির্ভয়ে ও অনুপ্রাণিত হয়ে পরীক্ষা দিক। তাই তাদের পাশে থাকার ক্ষুদ্র প্রয়াস হিসেবে এ আয়োজন।”

কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জয়পুরহাট সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাইম ইসলাম, ছাত্রদলের নেতা কনক, জুয়েল, হাবিব, আলী, আরিফ, সুইট, সাকিব, মোস্তাফিজ, ফারদিন, আসিফ, উৎসব, মাহিম প্রমুখ।