সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

কুলাউড়ায় এসিল্যান্ডের উদ্যোগে ৯ ভূমিহীন পরিবার পেলো খাস জমি

Oplus_16777216
জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:
কুলাউড়ায় সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেনের উদ্যোগে ৯টি ভূমিহীন পরিবারকে খাস জমি বন্দোবস্ত প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে এসব পরিবারের হাতে জমির দলিল হস্তান্তর করা হয়।
প্রতিটি পরিবারকে ১০ শতক করে খাস জমি দেওয়া হয়েছে। উপকারভোগী পরিবারগুলো হলেন- ব্রাহ্মণবাজার ইউনিয়নের হিংগাজিয়া মৌজার গিতাংশু দাস, ঝষিকেশ দাস, সুশীল দাস; টিলাগাঁও ইউনিয়নের লংলা টি.ই মৌজার ওয়ারিছ মিয়া, মো. আকবর উদ্দিন, মো. মিছবাহ উদ্দিন এবং কর্মধা ইউনিয়নের মুরইছড়া টি.ই মৌজার মো. মিছবাহ উদ্দিন, আব্দুল মুতলিব ও মো. সিদেক আলী।
সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন বলেন, প্রকৃত ভূমিহীনদের যাচাই-বাছাই করে সরকারি নির্দেশনা অনুযায়ী তাদের খাস জমি বন্দোবস্ত দেওয়া হয়েছে। এই কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।