সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

গঙ্গাচড়ায় মৎস্য সংরক্ষণ আইনে আগুনে পুড়ানো হলো দুই লাখ পঞ্চাশ হাজার টাকার অবৈধ জাল

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরে গঙ্গাচড়ায় মৎস্য সংরক্ষণ আইনে অভিযান পরিচালনা করে আগুনে পুড়ানো হলো দুই লাখ পঞ্চাশ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী জাল। বৃহস্পতিবার বিকালে উপজেলার লক্ষীটারী ইউনিয়নের তিস্তা নদীর চরাঞ্চল পশ্চিম ইচলি ও শংকরদহ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। রংপুর জেলা মৎস্য কর্মকর্তা জনাব হারুন অর রশিদ অভিযানের নেতৃত্ব দেন। অভিযান টিমে ছিলেন জেলা মৎস্য অফিসের সহকারী পরিচালক জনাব সঞ্জয় ব্যানার্জী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দীপা রানী বিশ্বাস, জেলা মৎস্য জরিপ কর্মকর্তা রেজাউল কবির, এএসআই অরুপ দত্ত,  উপজেলা মৎস্য অফিসের সেলিম, আনসার ভিডিপি সদস্য আফছার আলী। অভিযানে অবৈধ চায়না দুয়ারী (৫০ টি) ১৫’শ মিটার জাল জব্দ করে মহিপুর বাজারের তিস্তার ধারে আগুনে পুড়িয়ে ফেলা হয়। যার মূল্য প্রায় দুই লাখ লক্ষ পঞ্চাশ হাজার টাকা।