সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

রংপুরে মাদকবিরোধী  ক্যাম্পেইন বৃক্ষরোপণ ও মানববন্ধন

রংপুর ব্যুরো:

সবুজে শ্যামলে বাঁচি ধূমপান ও মাদককে না বলি স্লোগান কে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মাদকবিরোধী ক্যাম্পেইন ও মানববন্ধন রংপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে  অনুষ্ঠিত হয়।  গতকাল বৃহস্পতিবার সকালে জেলা জজ শিপ, আইনজীবী সমিতি সহায়তায় মানবাধিকার ও পরিবেশ আন্দোলন মাপা  আর ডি আর এস বাংলাদেশ, এবং বাংলাদেশ মহিলা পরিষদ রংপুর জেলা শাখার আয়োজনে অনষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মোহাম্মদ নাজির এ সময় কর্মসূচির উদ্বোধন করেন  আদালত চত্বরে বৃক্ষরোপণ করেন।  এ সময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট  মোঃ মশিউর রহমান, মহানগর দায়রা জজ, মোঃ তারিখ হোসেন, সভাপতি, রংপুর আইনজীবী সমিতি, শাহেদ কামাল ইবনে খতিব  সাধারন সম্পাদক, রংপুর আইনজীবী সমিতি পাবলিক প্রসিকিউটর, ,মোঃ আফতাব উদ্দিন  টিম লিডার,এগ্রিকালচার এন্ড ক্লাইমেট চেঞ্জ, আরডিআরএস ড, এ কে এম সালাউদ্দিন, মানবাধিকার ও পরিবেশ আন্দোলন মাপা প্রধান নির্বাহী অ্যাডভোকেট এ,এ,এম, মুনির চৌধুরী,  বাংলাদেশ মহিলা পরিষদ রংপুর জেলা শাখার সাধরণ সম্পাদক ,রুম্মানা জামান প্রমূখ।