সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

সিলেটে সেনাবাহিনীর উপর হামলায় ৯ জন কারাগারে

সিলেট অফিস:
সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুরে সেনাবাহিনীর সদস্যদের ওপর হামলার মামলায় উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদসহ ৯ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (২৯ জুন) সকালে আসামিরা সিলেট জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। তবে শুনানি শেষে বিচারক শেখ আশফাকুর রহমান তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী নিজাম উদ্দিন জানান, আসামিরা এর আগে উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে জামিন নিয়েছিলেন। সেই জামিনের মেয়াদ শেষ হওয়ায় রোববার তারা আদালতে হাজির হন। আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন।

প্রসঙ্গত গত ২৭ মার্চ রাত ১২টার দিকে জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজার এলাকায় সেনাবাহিনীর একটি টহল দল ভারতীয় চোরাই মহিষ জব্দ করে। এসব চোরাই পণ্য ক্যাম্পে নিয়ে আসার পথে একদল লোক সেনাসদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে কয়েকজন সেনা সদস্য আহত হন। এসময় তাদের বহনকারী গাড়ি ভাঙচুর করা হয়।

ঘটনার পরদিন জৈন্তাপুর মডেল থানায় ৭০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।