সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

খুলনায় ১৯ হাজার ইয়াবাসহ একজন আটক

 

খুলনা  ব্যুরো:

খুলনা শহরের জিরোপয়েন্ট এলাকা থেকে ১৯ হাজার পিস ইয়াবাসহ ওমর ফারুক (৩৫) নামে একজন মাদক বিক্রেতাকে আটক করেছে হরিণটানা থানা পুলিশ। মঙ্গলবার দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক ওমর ফারুক সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার পুস্পকাটি এলাকার মশিয়ার রহমানের ছেলে।হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ খায়রুল বাসার জানান, গোপন সূত্রে খবর আসে যে মাদকের একটি বড় চালান খুলনা হয়ে ঢাকায় পাঠানো হবে।

ওই তথ্যের ভিত্তিতে জিরোপয়েন্ট সংলগ্ন এলাকায় পুলিশের চেকপোস্ট বসানো হয়। এরপর ইমাদ পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এসময় এক যাত্রী বাস থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে ১৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ বলছে, গত কয়েক বছরে খুলনায় এটিই সবচেয়ে বড় ইয়াবার চালান। এর আগে ২০২২ সালের ৬ এপ্রিল রাতে ১৫ হাজার ৪২৫ পিস ইয়াবাসহ আরেকজনকে আটক করা হয়েছিল।

আটক ওমর ফারুককে আরও জিজ্ঞাসাবাদ করে মাদকচক্রের পেছনের গডফাদারদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।