সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

সিলেট সাদাপাথর ভ্রমণে স্বল্প খরচে এসি বাস সার্ভিস চালু

সিলেট অফিস :
সিলেট অঞ্চলের জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাদাপাথর ভ্রমণ এখন আরও সহজ, আরামদায়ক ও সাশ্রয়ী হচ্ছে।

মঙ্গলবার(০১ জুলাই) থেকে চালু হলো সিলেট-সাদাপাথর রুটে এসি বাস সার্ভিস। যেখানে ভাড়া নির্ধারণ করা হয়েছে মাত্র ১০০ টাকা। এই সার্ভিসের মাধ্যমে পর্যটকরা স্বল্প খরচে শীতাতপ নিয়ন্ত্রিত পরিবহনে সাদাপাথরের মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এই বাস সার্ভিস চালু করেছেন সিলেট কোম্পানীগঞ্জ, ভোলাগঞ্জ ও গোয়াইনঘাট বাস-মিনিবাস মালিক সমিতি।

প্রতিবন্ধী পর্যটকদের জন্য সম্পূর্ণ ফ্রি যাতায়াত ব্যবস্থা রাখা হয়েছে এবং স্টুডেন্ট আইডি প্রদর্শনের শর্তে শিক্ষার্থীদের জন্য ৫০ শতাংশ ছাড় দেওয়া হবে জানিয়েছেন উদ্যোক্তারা।

এই বাস সার্ভিসের উদ্যোক্তারা পর্যটকদের জন্য বাসস্ট্যান্ড ও গন্তব্যে বিশ্রামাগার, চেঞ্জিং রুমসহ বিভিন্ন সুবিধার ব্যবস্থা রেখেছেন।

এই উদ্যোগে পর্যটকদের নিরাপদ, আরামদায়ক ও সম্মানজনক যাত্রা নিশ্চিত করতে যাত্রা শুরু করলো এই বাস সার্ভিস। পর্যটনপ্রেমীদের জন্য এই সেবা চালুর মাধ্যমে সাদাপাথর ভ্রমণ আরও জনপ্রিয় হবে বলে আশা করা হচ্ছে। প্রথম দিনেই যাত্রীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। আয়োজকরা জানিয়েছেন, ভবিষ্যতে এই সেবা আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।