সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ইসরায়েলের বোমায় ফিলিস্তিনি ফুটবলারের মৃত্যু

 

ইসরায়েলের বর্বর হামলায় ফিলিস্তিনে মৃত্যুর মিছিল যেন থামছেই না। ফিলিস্তিনে বাড়িঘর, হাসপাতাল, শরণার্থী শিবির কোনো কিছুই আর নিরাপদ নয় ইসরায়েলের হামলায়। এবার ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের শিকার হলেন আরও এক ফুটবলার। মুহান্নাদ আল-লেলে নামের এই ফুটবলারের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন।

জানা গেছে, গাজার আল–মাঘাজি শরণার্থীশিবিরে নিজের বাসায় ইসরায়েলি বোমা হামলায় আহত হয়ে মারা যান মুহান্নাদ। ফিলিস্তিনি ফেডারেশনের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, সোমবার একটি ড্রোন মুহান্নাদের বাসার তৃতীয় তলায় আঘাত হেনেছে। এই আঘাতে তার (মুহান্নাদ) মাথায় মারাত্মকভাবে রক্তক্ষরণ হয়েছিল। তিনি মারা গেছেন মঙ্গলবার সকালে।

ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনি ক্রীড়াঙ্গনের শহীদের সংখ্যা বেড়ে ৫৮৫ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে রয়েছেন ২৬৫ জন ফুটবলার।

মুহান্নাদ ফিলিস্তিনি ক্লাব খাদামাত আল–মাঘাজির হয়ে নিজের ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীতে ২০১৬–১৭ মৌসুমে ফিলিস্তিন প্রিমিয়ার লিগে দলটির অধিনায়কও ছিলেন।