সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

সন্তান দত্তক নেবেন জয়া!

 

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান সন্তান দত্তক নিতে ইচ্ছুক। দত্তক গ্রহণের চেষ্টায় অনেকটাই এগিয়েছেন বলে নিজেই বললেন অভিনেত্রী।

সন্তান গর্ভের না হলেও কি মা হয়ে ওঠা যায়? এই নিয়ে আলোচনা হয় প্রায়ই। বর্তমানে ‘ডিয়ার মা’ ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত তিনি। এই ছবিতেও উঠে এসেছে এমন প্রশ্ন। ছবির প্রসঙ্গে কথা বলতে গিয়েই জয়া জানান, বাস্তবে তিনিও মা হতে চান। তবে সন্তানধারণ করে নয়, বরং দত্তক নিয়ে। জয়া বলেন, আমি সন্তান দত্তক নেওয়ায় বিশ্বাসী। আমি নিজে চেষ্টাও করেছিলাম। ইচ্ছে ছিল যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে কোনো শিশুকে দত্তক নেওয়ার।

জয়া ও তার বোন মিলে সন্তান দত্তক নেওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু কিছু জটিলতার কারণে সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। জয়া বলেন, আসলে নানা রকমের জটিলতা রয়েছে। যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে শিশু দত্তক নিতে চেয়েছিলাম। কিন্তু তার জন্য বিভিন্ন পদ্ধতি রয়েছে।

দম্পতিদেরও সন্তান দত্তক নেওয়ার পরামর্শ দেন জয়া। তিনি বলেন, যাদের একটি করে সন্তান রয়েছে, তারা দ্বিতীয় বা তৃতীয় সন্তান হিসাবে বাইরে থেকে দত্তক নিতেই পারেন। তা হলে সেই শিশুগুলো একটি পরিবার পেয়ে যাবে।

সূত্র: আনন্দবাজার