সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

বাংলাদেশে আসছে না ভারত, সফর লম্বা সময় স্থগিত

 

বাংলাদেশ সফর আপাতত স্থগিত করেছে ভারত। তবে বাতিল হয়নি। ১৩ মাস পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে নির্ধারণ করা হয়েছে নতুন সফরসূচি।

গুঞ্জনটা শোনা যাচ্ছিল আগে থেকেই। রাজনৈতিক টানাপোড়েনের কারণে চলতি বছরের আগস্টে বাংলাদেশে পূর্বনির্ধারিত সফরে নাও আসতে পারে ভারত, দেশটির বিভিন্ন গণমাধ্যমে এমন খবর প্রচার হয়। অবশেষে সেটিই সত্য হলো।

চলতি বছরের আগস্টে সাদা বলের সিরিজ খেলতে আসার কথা ছিল ভারতের। এই সিরিজে রয়েছে তিনটি করে ওয়ানডে আর টি-টোয়েন্টি।

তবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) আজ শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, দুই দেশের বোর্ড আলোচনা করে সিরিজটি পেছানোর ব্যাপারে সম্মত হয়েছে। নতুন সফরসূচির তারিখ এবং ফিকশ্চার পরে জানানো হবে।

এনএনবাংলা/আরএম