সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

এসআই পরিচয়ে থানায় তরুণী, কনস্টেবলকে ভুলে ‘স্যার’ ডেকে ধরা

 

পুলিশের নকল পোশাক পরে ঘুরে বেড়াতেন তানিয়া আক্তার (২৬)। পুলিশের এসআই হিসেবে নিজেকে পরিচয় দিতেন। গত বৃহস্পতিবার রাতে জয়দেবপুর থানায় গিয়েও নিজেকে পরিচয় দেন এসআই হিসেবে। কিন্তু ভুল করে কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়েন তিনি। শেষ পর্যন্ত কারাগারে পাঠানো হয় তাকে। 

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক আহমেদ জানান, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে বোরকা পরিহিত এক নারী থানায় আসেন। তিনি নিজেকে পুলিশের এসআই পরিচয় দেন। এ সময় দায়িত্বরত এক কনস্টেবলকে তিনি ‘স্যার’ বলে সম্বোধন করেন। এতেই সন্দেহ হয়।

পরে দেখা যায় তিনি বোরকার নিচে পুলিশের পোশাক পরেই থানায় ঢুকেছেন। কিন্তু তিনি পুলিশের কোনো সদস্য নন। পরে তাকে আটক করা হয়। শুক্রবার ওই নারীর বিরুদ্ধে জয়দেবপুর থানার এসআই শাহীন বাদী হয়ে মামলা দায়ের করেন। ওসি বলেন, ৭ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়। তবে রিমান্ডের শুনানি এখনও হয়নি।

পুলিশ জানায়, গাজীপুর সদর উপজেলার পিরুজারী (মধ্যপাড়া) এলাকার বাসিন্দা আবু তালেবের মেয়ে তানিয়া। তার কাছ থেকে পুলিশের একটি ইউনিফর্ম জব্দ করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়িতে অভিযান চালিয়ে জিএমপির পোশাকসহ পুলিশের ব্যবহৃত আরও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পুলিশের এসব পোশাক কোথা থেকে এলো, তার উদ্দেশ্য কী ছিল তা তদন্ত করা হচ্ছে।

এনএনবাংলা/আরএম