সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

টানা ৪১ দিন জামাতে নামাজ আদায়ে ১৭ কিশোর পেল বাইসাইকেল

 

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় টানা ৪১ দিন মসজিদে তাকবীরে উলার সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় ১৭ জন কিশোরকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে। এ সময় নামাজে অংশ নেওয়া আরও ৩৫ জন শিক্ষার্থীর হাতে স্কুল ব্যাগ তুলে দেওয়া হয়।

গতকাল শনিবার (৫ জুলাই) বিকেলে কসবার আকছিনা গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৯ নম্বর ওয়ার্ড শাখা ও স্থানীয় ব্যবসায়ী আবদুস ছাত্তারের যৌথ উদ্যোগে এ পুরস্কার বিতরণ করা হয়।

তিনি বলেন, কিশোরদের মসজিদমুখী করতেই এ উদ্যোগ। আমি বিশ্বাস করি, তারা নিয়মিত নামাজে অভ্যস্ত হলে ভবিষতেও এ আমল ধরে রাখবে। সকলের উচিত ভালো কাজে এগিয়ে আসা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তর শাখার কর্মপরিষদ সদস্য ও প্রচার-মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকার, কসবা উপজেলা জামায়াতের আমীর ফরিদ উদ্দিন, সেক্রেটারি গোলাম সারোয়ার, স্থানীয় জামায়াত নেতা মো. সালাউদ্দিনসহ আরও অনেকে।

এনএনবাংলা/আরএম