সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

মধুমিতায় সিনেমা প্রদর্শণী বন্ধ

মধুমিতা সিনেমা হল/ ফাইল ফটো

 

ঢাকার অন্যতম প্রচীন প্রেক্ষাগৃহ মধুমিতায় সিনেমা প্রদর্শণী বন্ধ করার সিন্ধান্ত নিয়েছেন সিনেমা হল কর্তৃপক্ষ।

ঈদে প্রদর্শনী চলাকালে হলটির শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা অকেজো হলে ভীষণ দুর্ভোগে পড়তে হয় দর্শকদের। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেও এসির বদলে ফ্যান চালিয়ে দর্শকদের সিনেমা দেখানো হয়েছে এক মাস। জানা গেছে, মূলত এসি মেরামত করার জন্য আপাতত হলের প্রদর্শনী বন্ধ রাখা হয়েছে।

তবে নতুন সিনেমা এলে ফের প্রদর্শনী শুরু হবে বলে জানান মধুমিতার কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ। নওশাদ বলেন, ঈদে শাকিব খানের ‘তান্ডব’ চলিয়েছি, তারপর ‘উৎসব’। গত দুদিন চালিয়েছি শাকিবের ‘বরবাদ’। দেখলাম দর্শক নেই। আর হলের ভেতরে শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থা মেরামতের কাজ চলমান। সেটা ঠিক করে পরে নতুন সিনেমা মুক্তি পেলে আবারও প্রদর্শনী শুরু করবো।

দর্শকদের পছন্দের মধুমিতা সিনেমা হল/ ফাইল ফটো

মধুমিতা হলের প্রতিষ্ঠাতা পুরান ঢাকার ব্যবসায়ী সিরাজ উদ্দিন। সিনেমা হলের নাম চেয়ে দৈনিক ইত্তেফাকে একটি বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। অনেকে অনেক নাম প্রস্তাব করেছিলেন। সেখান থেকে মধুমিতা নামটি পছন্দ করেন সিরাজ উদ্দিন। নাম প্রস্তাবকারীকে তখনকার দিনে ৫০০ টাকা পুরস্কার দেন। ১৯৬৭ সালের ১ ডিসেম্বর মধুমিতা সিনেমা হল উদ্বোধন করেছিলেন পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার বিচারপতি আবদুল জব্বার খান।

সিরাজ উদ্দিনের চার ছেলেই হলটির যৌথ মালিক। তবে বর্তমানে মধুমিতা হলের ব্যবস্থাপনা পরিচালক ইফতেখান উদ্দিন নওশাদ। এই প্রেক্ষাগৃহে ১ হাজার ২২১ জন দর্শক একসঙ্গে বসে সিনেমা দেখতে পারেন।

এনএনবাংলা/আরএম