সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

কয়রায় দুই সাংবাদিকের নামে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 112.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

 

খুলনা  ব্যুরো:

কয়রা উপজেলা প্রেসক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক  দৈনিক নয়া দিগন্ত পত্রিকার কয়রা উপজেলা প্রতিনিধি মোঃ গােলাম রব্বানী ও প্রেসক্লাবের সদস্য দৈনিক জনবানী পত্রিকার কয়রা প্রতিনিধি মল্লিক আব্দুর রউফের নামে সাইবার সুরক্ষা আইনে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬ জুলাই) বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলীর পরিচালনায় মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক  মােস্তফা শফিকুল ইসলাম, কয়রা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি শিক্ষক আব্দুর রউফ, শেখ কওছার আলম, সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনু, প্রভাষক শহিদুল্যাহ শাহিন, শেখ জাহাঙ্গীর কবির টুলু, গাজী আব্দুস সালাম, শিক্ষক আবুল বাসার, মোঃ ফরহাদ হােসেন, শিক্ষক হাবিবুল্যাহ হাবিব, মিজানুর রহমান লিটন, আরিফুর রহমান আরিফ, শিক্ষক জিয়াউর রহমান ঝন্টু, ডিএম জাহিদুল ইসলাম, মোঃ ফারুক আজম, শিক্ষক দিপক কুমার মিস্ত্রি প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান। মামলা প্রত্যাহার করা না হলে সাংবাদিক সমাজের পক্ষ থেকে ধারাবাহিক কর্মসুচী ঘোষনা করা হবে বলে জানানো হয় ।
উল্লেখ্য এনসিপি নেতা আবু বক্কর সিদ্দীকির নামে আপত্তিকর ভিডিও সম্বলিত নিউজ পত্রিকার প্রকাশিত হওয়ায় গত ২৯ জুন  কয়রা উপজেলা প্রেসক্লাবের ২ সাংবাদিকের নামে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়।