সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে বিএসএফের ৫৫ জনকে পুশইন

ভারত থেকে সিলেট ও সুনামগঞ্জ জেলার তিনটি সীমান্ত পথে ৫৫ জন বাংলাদেশিকে পুশ–ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাঁদের মধ্যে ১২ জন পুরুষ, ৩৩ জন নারী ও ১০ জন শিশু রয়েছেন।

বুধবার (১৬ জুলাই) ভোররাত ৪টা থেকে সকাল ৭টার মধ্যে সিলেটের সীমান্তবর্তী এলাকা দিয়ে এ পুশইনের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ৪৮ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক।

সিলেট বর্ডার গার্ড ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) থেকে পাঠানো এক তথ‍্যে জানানো হয়, বিজিবির নোয়াকোট, কালাইরাগ,তামাবিল ও শ্রীপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত দিয়ে চারটি গ্রুপে এসব বাংলাদেশিকে পুশ–ইন করা হয়। পরে সীমান্ত এলাকায় টহলরত বিজিবি সদস্যরা তাঁদের সবাইকে আটক করেন। আটক ব্যক্তিরা আগেও অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। এদের মধ্যে সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ঢোকা অধিকাংশই নারী ও শিশু।

বিজিবি সূত্র জানায়, সিলেট জেলার কালাইরাগ সীমান্তে ৭টি পরিবারের ১৯ জনকে আটক করা হয়। তাঁদের মধ্যে ৫ জন পুরুষ, ৯ জন নারী ও ৫ জন শিশু। এছাড়া শ্রীপুর সীমান্তের মোকামপুঞ্জি এলাকা দিয়ে পুশ–ইন হওয়া ৯টি পরিবারের ১৩ জনের মধ্যে ২ জন পুরুষ, ৮ জন নারী ও ৩ শিশু রয়েছেন ও তামাবিল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার নলজুরি  নামক স্থান হতে ০১ টি পরিবারের মোট ২ জনকে আটক করা হয়।

অন্যদিকে সুনামগঞ্জ জেলার নোয়াকোট বিওপি এলাকার ছনবাড়ী সীমান্ত দিয়ে পুশ–ইন হওয়া ৮টি পরিবারের ২১ জনের মধ্যে ৪ জন পুরুষ, ১৫ জন নারী ও ২ শিশু রয়েছেন।

জেলাভিত্তিক হিসেবে পুশইন হওয়া ৫৫ জনের মধ্যে নড়াইলের ২৩ জন, যশোরের ১২ জন, সাতক্ষীরার ১০ জন, সিলেটের ৪ জন, বরিশালের ২ জন ও কুষ্টিয়া, খুলনা, হবিগঞ্জ ও নরসিংদী এলাকার ১ জন করে রয়েছেন।

সিলেট ৪৮ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক  জানান,  আটককৃত ব্যক্তিদের প্রাথমিকভাবে যাচাই–বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাঁদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এস এ শফি, সিলেট।