সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

গোপালগঞ্জের ঘটনায় খুলনা উত্তপ্ত

গোপালগঞ্জে এনসিপির সমাবেশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠছে খুলনা। জুলাই আন্দোলনের কেন্দ্রবিন্দু শিববাড়ি মোড়ে জড়ো হয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই যোদ্ধারা বিকেলে প্রথমে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। পরে তারা গোপালগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেন। শিববাড়ি মোড়ে বুধবার(১৬ জুলাই) বিকেলে তাৎক্ষনিক বিক্ষোভ কর্মসূচিতে অংশ

নেন, এস এম আরিফুর রহমান, আহম্মদ হামীম রাহাত, ডা. আব্দুল্লাহ চৌধুরী, সাজিদুল ইসলাম বাপ্পি,ফাহমিদ ইয়াসির, মেনান মুশফিক, ওয়াহিদ অনি, সাইফ নেওয়াজ, তাসনিম আহমেদ, মাহদী হাসান সীন, সানজিদা আক্তার, আলামিন, মাসুদুর রহমান, আব্দুর রহমান,মহররম মাহিম প্রমুখ। অপরদিকে, ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক গোপালগঞ্জে যাওয়া জুলাই যোদ্ধা আব্দুল্লাহ আল সাফিন কালের কণ্ঠকে বলেন, বর্তমানে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। হামলাকারিরা সেনাবাহিনীর তৎপরতায় পালিয়েছে। এনসিপির কেন্দ্রীয় নেতারাও তখন নিরাপদে রয়েছেন।

মাসুম বিল্লাহ ইমরান
খুলনা