সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

যুক্তরাষ্ট্রের ভিসায় জালিয়াতি করলে আজীবনের নিষেধাজ্ঞা

 

মার্কিন ভিসার জন্য আবেদন করতে গিয়ে যদি কেউ ভুয়া নথি জমা দেন বা তথ্য গোপন করেন, তাহলে তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রবেশে আজীবনের নিষেধাজ্ঞা জারি হতে পারে।

এমনকি এসব কর্মকাণ্ড ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হয়ে মামলার মুখে পড়ার আশঙ্কাও রয়েছে। শুক্রবার (১৮ জুলাই) ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া একটি সতর্কবার্তায় এসব তথ্য জানিয়েছে।

পোস্টটিতে বলা হয়, ‘এই গল্প আমরা আগেও শুনেছি।’ এতে আরও বলা হয়, কনস্যুলার অফিসাররা নিয়মিত ভিসা জালিয়াতি ও প্রতারণার নতুন কৌশল সম্পর্কে হালনাগাদ থাকেন এবং ভুয়া নথিপত্র তৈরির প্রযুক্তি সম্পর্কে তাদের সুস্পষ্ট ধারণা রয়েছে।

তাই তথ্য গোপন বা ভুয়া কাগজপত্র দাখিল করলে সেটি ধরা পড়ার ঝুঁকি অনেক বেশি এবং এর পরিণতি হতে পারে আজীবন যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা।

এ ছাড়া, ১০ জুলাই দূতাবাসের আরেকটি পোস্টে জানানো হয়, ভিসা আবেদনকারীদের অবশ্যই তাদের ডিএস-১৬০ ফরমে বিগত পাঁচ বছরে ব্যবহৃত সব সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারকারী নাম বা হ্যান্ডল উল্লেখ করতে হবে। আবেদনকারীদের নিজ হাতে দেওয়া স্বাক্ষরের মাধ্যমে এই সব তথ্যকে সত্য এবং নির্ভুল বলে ঘোষণা করতে হয়।

তথ্য গোপনের ঘটনা ধরা পড়লে শুধু ভিসা বাতিল নয়, বরং ভবিষ্যতেও যুক্তরাষ্ট্রের ভিসার জন্য যোগ্যতা হারাতে পারেন আবেদনকারী। দূতাবাস বলছে, সততা বজায় রেখে আবেদন করা হলে ভিসা প্রক্রিয়ায় অনেক সমস্যা এড়ানো যায়। যুক্তরাষ্ট্রে প্রবেশের আগ্রহী যেকোনো আবেদনকারীকে এসব বিষয়ে সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

এনএনবাংলা/আরএম