সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

বয়সে ছোট মোদির পা ছুঁতে গেলেন মিঠুন, তারপর কী ঘটল

সভায় নরেন্দ্র মোদি ও মিঠুন চক্রবর্তী/ ছবি: সংগৃহীত

 

ভারতের পশ্চিম বাংলায় বিজেপিকে ক্ষমতায় আনতে ইতোমধ্যেই মাঠে নেমে পড়েছেন অভিনেতা-নেতা মিঠুন চক্রবর্তী।

ভারতের দুর্গাপুরে রাজনৈতিক সফরে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে মোদির পাশে ছিলেন বিজেপির বড় নেতারা, সঙ্গে ছিলেন অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীও।

দুর্গাপুরের সভায় সামনের সারিতেই উপস্থিত ছিলেন তিনি। সেখানে মোদি তার বক্তব্য শেষ করে নিজে থেকেই মিঠুনের দিকে এগিয়ে যান। দু’জন হাসি মুখে হাত মেলান।

তবে ভাষণ শেষের পর বিদায় জানানোর মুহূর্তেই ঘটল অপ্রত্যাশিত এক ঘটনা। আসন ছেড়ে প্রধানমন্ত্রীর সামনে চলে আসেন মিঠুন।

মিঠুন আচমকাই মোদিরর পা ছুঁয়ে প্রণাম করতে এগিয়ে যান। কিন্তু সঙ্গে সঙ্গেই প্রধানমন্ত্রী তার কাঁধে হাত রেখে বাধা দিলেন। হাতের ইশারায় বুঝিয়ে দিলেন, তিনি এটা চান না। বরং পরম স্নেহে মিঠুনকে বুকে জড়িয়ে ধরলেন। এই সৌজন্যে মুগ্ধ হয়ে গেছে অনেকেই।

এদিকে মিঠুন চক্রবর্তীর বয়স মোদির থেকে কয়েক মাস বেশি। দুজনেরই জন্ম ১৯৫০ সালে, তবে মিঠুনের জন্ম জুনে, আর মোদির সেপ্টেম্বরে।

বয়সে ছোট প্রধানমন্ত্রীর প্রতি এমন শ্রদ্ধা দেখানো কি নিছক সম্মান, না কি রাজনৈতিক সৌজন্য অথবা রাজনৈতিক সুবিধা হাসিলের চেষ্টা—তা নিয়েও শুরু হয়েছে আলোচনা।

এনএনবাংলা/আরএম