সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

জয়পুরহাটে বিলের ঘাটে ‘নিঃশব্দ’ পর্যটন কেন্দ্রের উদ্বোধন

এস এম শফিকুল ইসলাম, জয়পুরহাটঃ

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তুলশীগঙ্গা নদীর পাড়ে গড়ে তোলা সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র ‘নিঃশব্দ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২১ জুলাই) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্রটির উদ্বোধন করেন জেলা প্রশাসক ও যুগ্মসচিব আফরোজা আকতার চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত।

এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জিন্নাতুল আরা, ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম কামাল হোসাইন, সাবেক উপজেলা চেয়ারম্যান রওনকুল ইসলাম টিপু চৌধুরী এবং প্রকল্প বাস্তবায়নকারী প্রকৌশলী সাদমান আলিফ জয়।

জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী বলেন, “তুলশীগঙ্গা নদীর প্রাকৃতিক সৌন্দর্যবেষ্টিত এই এলাকা পর্যটনের জন্য অত্যন্ত সম্ভাবনাময়। এটি ঘিরে একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব পর্যটন কেন্দ্র গড়ে তোলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

তিনি আরও জানান, পর্যটন কেন্দ্রটির পরিপূর্ণ উন্নয়নের লক্ষ্যে শিগগিরই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে।

এস এম শফিকুল ইসলাম

জয়পুরহাট।