সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

প্রেমের প্রস্তাব প্রর্তাক্ষান করায় রাস্তা থেকে ওঠিয়ে নিয়ে গিয়ে দশম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ : ধর্ষক গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটে প্রেমের প্রস্তাব প্রর্তাক্ষান করায় জোরপূর্বক দশম শ্রেণীর এক ছাত্রীকে উঠিয়ে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ ওঠেছে। গত ১৯ জুলাই বিকেলে ওই ছাত্রী প্রাইভেট পড়তে যাওয়ার পথে জয়য়পুরহাট সদরের বেলতলা দূর্গাদহ এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে ২০ জুলাই সকালে রাকিব হোসেন (২১) নামে একজনকে

আসামী করে জয়পুরহাট সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর র‌্যাব-৫ এর

সদস্যরা আসামীকে গ্রেফতার করতে অভিযান চালিয়ে  সোমবার (২১ জুলাই) সকাল

১০ টার দিকে সদর উপজেলার কিনাপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রাকিব হোসেন জয়পুরহাট সদর উপজেলার ভগবানপুর আশিনপাড়া গ্রামের

আব্দুর রহিমের ছেলে। সোমবার দুপুরে র‌্যাব-৫ ক্যাম্প থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তির

মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ওই ছাত্রী স্থানীয় এক শিক্ষাপ্রতিষ্ঠানে দশম শ্রেণীতে পড়ত। বিদ্যালয়ে যাতায়াতের সময় রাকিব হোসেন ওই ছাত্রীকে বিভিন্ন সময়ে প্রেমের প্রস্তাব দিত। রাজি না হওয়ায় তাকে অনবরত উত্যক্ত করত। গত ১৯ জুলাই বিকালে ওই ছাত্রী প্রাইভেট পড়তে যাওয়ার পথে জয়পুরহাট সদরের বেলতলা দুর্গাদহ এলাকায় রাকিব হোসেন সিএনজি চালকের সহযোগিতায় জোরপূর্বক সিএনজিতে উঠিয়ে নিয়ে যায় এবং ধর্ষণ করে।

জয়পুরহাট সদর থানার ওসি তদন্ত নাজমুল কাদের গ্রেফতারকৃত আসামীকে সদর থানায়

হস্তান্তরের বিষয় নিশ্চিত করেছেন।

 

এস এম শফিকুল ইসলাম

জয়পুরহাট।