সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপির আমন্ত্রণে চায়নার প্রতিনিধি দলের গঙ্গাচড়ায় তিস্তাচরাঞ্চল পরিদর্শন

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর আমন্ত্রণে বাংলাদেশ চায়নার অ্যাম্বাসীর প্রতিনিধি দল গঙ্গাচড়ায় তিস্তাচরাঞ্চল পরিদর্শন করেছে। মঙ্গলবার বাংলাদেশ চায়না অ্যাম্বাসীর পলিটিক্যাল সেকশনের ডাইরেক্টর জং জিং (Zhang jing) এর নেতৃত্বে প্রতিনিধি দল গঙ্গাচড়া উপজেলার মহিপুর তিস্তা ব্রিজ সংলগ্ন চর অঞ্চল পরিদর্শন করেন। এ সময় তিস্তা পাড়ের নদী ভাঙনে পর্যদুস্থ অসহায় মানুষের সাথে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রয়োজনীয়তা ও নদী ভাঙনে তিস্তা পাড়ের জনমানুষের দুঃখ-দুর্দশা এবং তাদের কষ্টের কথা শোনেন। প্রতিনিধি দল, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে তাদের পরিকল্পনাসহ উক্ত পরিকল্পনা ধাপে ধাপে (নদীর পানির স্থিতিশীলতা, নদীর ভাঙন রোধ এবং অবকাঠামো নির্মাণ কার্যক্রম) বাস্তবায়ন করা হবে বলে আসস্ত করেন৷ পরিদর্শনের সময় চায়না প্রতিনিধি দলের সাথে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু, রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিচুর রহমান লাকু, মহানগর বিএনপি আহবায়ক সামসুজ্জামান সামুসহ জেলা এবং স্থানীয় বিএনপি’র নেতৃবৃন্দ।

 

আব্দুল বারী স্বপন