সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

জুলাই পূর্ণজাগরণে জাগরণী সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ জয়পুরহাটে

জয়পুরহাট প্রতিনিধিঃ

‘জুলাই পূর্ণজাগরণে জাগরণের সমাজ গড়ি’ এই প্রতিপাদ্যে জয়পুরহাটে অনুষ্ঠিত হয়েছে লাখো কণ্ঠে শপথ পাঠ অনুষ্ঠান। শনিবার সকাল সাড়ে ৯টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সবুর আলী, অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাত আল মামুন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, এনসিপির যুগ্ম সমন্বয়কারী ওমর আলী বাবু, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লাইনর নাহার ও জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সরদার রাশেদ মোবারক।

এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি জিসান আহমেদসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিনিধিরা ভার্চুয়ালি যুক্ত হয়ে পূর্ণজাগরণের তাৎপর্য তুলে ধরেন এবং শপথ পাঠে অংশ নেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দুর্নীতিবিরোধী সচেতনতামূলক একটি মঞ্চ নাটক মঞ্চস্থ করা হয়।

 

এস এম শফিকুল ইসলাম

জয়পুরহাট।