সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে গঙ্গাচড়ায় শপথ গ্রহন

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে গঙ্গাচড়ায় শপথ গ্রহন অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন, সমাজসেবা ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়। শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে শপথ গ্রহন অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ, এরপর জাতীয় সংগীত পাঠ করা হয়। পরে জুলাই শহীদদের উদ্দেশ্যে ১ মিনিট নিরবতা পালন করা হয় এবং প্রামাণ্য চিত্র প্রদর্শন করাসহ সমাজ কল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ এর বক্তব্য ও শপথ পাঠ অনুষ্ঠান ভার্চুয়ালি সংযুক্ত হয়ে গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধার নেতৃত্বে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোসাদ্দেকুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলেমুল বাসার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমি আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারি, নানা পেশাজীবি ও বৈষম্য বিরোধী ছাত্র-জনতা শপথ গ্রহন করেন। শপথ শেষে উপজেলা নির্বাহী অফিসার জুলাই বিপ্লবকে ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার পরামর্শ দেন। শেষে মহিলা ও শিশু বিষয়কের কিশোর কিশোরী ক্লাবের শিল্পীরা সংগীত পরিবেশন করে।

 

আব্দুল বারী স্বপন