সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

লালমনিরহাটে দুই ট্রেনের সংঘর্ষ

লাইনচ্যুত দুই বগি/ ছবি: সংগৃহীত

 

লালমনিরহাট রেলওয়ে স্টেশনে বুড়িমারী কমিউটার ট্রেনের সঙ্গে লালমনি এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও বুড়িমারী লালমনিরহাট রেল রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সোমবার (২৮ জুলাই) দুপুর ২টার দিকে লালমনিরহাট রেলওয়ে স্টেশন সংলগ্ন ওয়ার্কশেড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লাইনচ্যুত দুই বগি উদ্ধারসহ লাইন মেরামতের কাজ শুরু করেছে লালমনিরহাট রেল বিভাগ।

জানা গেছে, রাজধানী থেকে ছেড়ে আসা লালমনি এক্সপ্রেস ট্রেনটি বিলম্বে লালমনিরহাট স্টেশনে পৌঁছে যাত্রীদের নামিয়ে দেয়। এরপর ট্রেনটি পরিষ্কারের জন্য ওয়ার্কশেডের দিকে নেওয়া হচ্ছিল। এ সময় একই লাইনে বুড়িমারী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী ৪৬১ নম্বর বুড়িমারী কমিউটার ট্রেনটি লালমনিরহাট স্টেশনে প্রবেশ করছিল।

এ সময় দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে যাত্রীহীন লালমনি এক্সপ্রেস ট্রেনের দুই বগি লাইনচ্যুত হয়। তবে বুড়িমারী কমিউটারে যাত্রী থাকলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এসব তথ্য নিশ্চিত করেছেন লালমনিরহাট রেল বিভাগের ডিএমই (লোকো) সাজিদ হাসান নির্ঝর।

এ ঘটনার পর থেকে লালমনিরহাট বুড়িমারী রেল রুটে সব ধরনের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। পার্বতীপুরগামী বুড়িমারী কমিউটার ট্রেনটি ঘটনাস্থলে এসে আটকা পড়ে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ট্রেনের যাত্রীরা।

এনএনবাংলা/আরএম