সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

মাইলস্টোনে টাঙ্গাইলে নিহত দুই শিক্ষার্থীর বাড়িতে বিএনপির ভাইস চেয়ারম্যান পিন্টু

টাঙ্গাইল প্রতিনিধি:

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় টাঙ্গাইলের নিহত দুই শিক্ষার্থীর পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছে কেন্দ্রীয় ও স্থানীয়  বিএনপির নেতাকর্মীরা। তারেক রহমানের নির্দেশে রোববার সকালে মির্জাপুর উপজেলার ওয়ার্শি ইউনিয়নের নয়াপাড়া গ্রামের তানবীর আহমেদ (১৪) এবং সখীপুর উপজেলায় উপ‌জেলার হ‌তেয়া কেরা‌নিপাড়া গ্রামের হুমায়রের বাড়িতে সমবেদনা জানানো হয়। পরে নিহতদের কবর জিয়ারত করা হয়।

এসময় কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস  সালাম পিন্টু  তানবীর এবং হুমাইয়ার  বাবা-মাকে শান্ততা দেন। এসময় নিহতের বাবা- মা কান্নায় ভেঙে পড়েন।

এসময় কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় আব্দুস সালাম পিন্টু বলেন, ঘণবসতিপূর্ণ এলাকায় বিমান চালানো ঠিক হয়। মধুপুরসহ আরো অন্যন্য এলাকায় চালাতে পারবো। বিমানগুলো ঠিকভাবে পরিচালনা করা হয়েছিলো কি না, এ বিষয়ে তদন্ত করা উচিত।

উল্লেখ, গত ২১ তারিখ দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় টাঙ্গাইলের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়। পরদিন টাঙ্গাইলের নিজ নিজ গ্রামের বাড়িতে দাফন করা হয়।

মোস্তফা কামাল নান্নু, টাঙ্গাইল