সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

কালীগঞ্জে কৃতী শিক্ষার্থীদের উপজেলা প্রশাসনের সংবর্ধনা

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ

কালীগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে ২০২২ ও ২০২৩ইং সালে এসএসসি ও এইচএসসি, কারিগরী ও সমমান পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণদের সংবর্ধনা দিয়েছেন উপজেলা ও জেলা শিক্ষা অফিস। শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিম, এসইডিপি এর আওতায় উপজেলার ১৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত ৩৪ জন শিক্ষার্থীকে এ সংবর্ধনা দেয়া হয়। উপজেলা শিক্ষা অফিস এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।

সম্মেলন

সোমবার (২৮ জুলাই) দুপুরে উপজেলার কালীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা শিক্ষা অফিসার মোঃ আল মামুন তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মূ. নাজমুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার নুর-ই-জান্নাত।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক, সাংবাদিকসহ প্রমুখ। পবিত্র কোরান তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং সকল অতিথিদের রজনী গন্ধা ফুল দিয়ে স্বাগত জানানো হয়।

কাজী মোহাম্মদ ওমর ফারুক

কালীগঞ্জ,গাজীপুর