সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

বাবুগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি:

বরিশালের বাবুগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় মোঃ হাবিবুল্লাহ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় অপর একজন গুরুতর আহত হয়েছে। সোমবার (২৮ জুলাই) বেলা ১১ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার রহমতপুর ইউনিয়নের কামীনি পাম্প এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত হাবিবুল্লাহ পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের মোঃ মোশারফ হোসেন বেল্লালের ছেলে। তিনি বরিশাল সিটির ২৬নং ওয়ার্ড এলাকায় বসবাস করতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বেলা ১১টার দিকে তারা মোটরসাইকেলে করে বরিশালের দিকে যাচ্ছিলেন। রহমতপুর ইউনিয়নের কামীনি পাম্প এলাকায় পৌঁছালে কুয়াকাটা পরিবহন একটি যাত্রীবাহী বাস পেছন থেকে তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে হাবিবুল্লাহ ঘটনাস্থলেই মারা যান। মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়। দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা ঢাকা-বরিশাল মহাসড়কের যান চলাচল বন্ধ করে দেন। প্রায় এক ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে স্থানীয় জনতা। খবর পেয়ে বরিশাল বিমানবন্দর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। পরে মরদেহ উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়। বরিশাল বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির সিকদার সত্যতা নিশ্চিত করে বলেন বাস চাপায় একজনের মুত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক বাসটি আটকের জন্য অভিযান চলছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মোঃ আল-আমিন

বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি