সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

রংপুরে জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী

রংপুর ব্যুরো:

রংপুরে অনুষ্ঠিত হয়েছে “জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা”র অংশ হিসেবে “জুলাইয়ের মায়েরা” শীর্ষক এক অনন্য অভিভাবক সমাবেশ ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী। গতকাল  শনিবার সকালে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে রংপুর জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের জেলা প্রশাসক রবিউল ফয়সাল। এতে অংশ নেন ৩৬ জুলাই আন্দোলনের অন্যতম অধ্যায় “জুলাই আন্দোলন”-এর সঙ্গে যুক্ত থাকা আহত যোদ্ধারা এবং তাঁদের মা-রা, যাঁদের ত্যাগ ও সাহসিকতা স্মরণে আয়োজনটি ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ‘জুলাইয়ের মায়েরা’ আন্দোলনের সময়কার স্মৃতি, ত্যাগ, ভয়াবহতা ও সাহসিকতার বর্ণনা তুলে ধরেন। তাঁরা বলেন, “আমাদের সন্তানরা দেশের জন্য বুক পেতে দিয়েছিল, আর আমরা দিয়েছি তাদের সাহস, অনুপ্রেরণা ও আশ্রয়।

অনুষ্ঠান শেষে প্রদর্শিত হয় “মাদার্স অব জুলাই” শীর্ষক একটি প্রামাণ্যচিত্র, যেখানে আন্দোলনের পটভূমি, সংগ্রাম ও পরিবারগুলোর ভূমিকাকে তুলে ধরা হয় বাস্তব অভিজ্ঞতার আলোকে।

এই আয়োজন রংপুরের ইতিহাস ও সংস্কৃতিতে নারী অভিভাবকদের অবদানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও নতুন প্রজন্মের জন্য একটি প্রেরণার উৎস হিসেবে বিবেচিত হচ্ছে।

আব্দুর রহমান মিন্টু

রংপুর ব্যুরো চীফ