সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

কুলাউড়ায় সংবাদ সম্মেলন করে ট্রেনযাত্রীদের ৮ দফা দাবি ঘোষণা

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

 

কুলাউড়া উপজেলা তথা সিলেটি ট্রেনযাত্রীরা সংবাদ সম্মেলন করে ৮ দফা দাবি ঘোষণা করেন। ৭ আগস্ট বৃহস্পতিবার বিকেলে স্থানীয় একটি অভিজাত রেস্তোরায় সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন। এছাড়া আগামী ৯ আগস্ট শনিবার সকাল ১১ টায় রেলওয়ে স্টেশনে এক মানব বন্ধন কর্মসূচি আহবান করেছে।

ট্রেন যাত্রীদের ৮ দফা দাবি হলো- সিলেট- ঢাকা, সিলেট- কক্সবাজার রেলপথে ২টি স্পেশাল ট্রেন চালু, আখাউড়া-সিলেট রেলপথ সংস্কার ও ডাবল লাইনে উন্নীতকতরণ, আখাউড়া-সিলেট সেকশনে অন্ত:ত একটি লোকাল ট্রেন চালু, আখাউড়া-সিলেট সেকশনে সকল বন্ধ স্টেশন চালুকরণ, কুলাউড়া জংশন স্টেশনে বরাদ্ধকৃত আসন সংখ্যা বৃদ্ধি, সিলেট- ঢাকাগামী আন্ত:নগর কালনী ও পারাবত ট্রেনের আজমপুরের পর ঢাকা অভিমুখী সকল স্টেশনের যাত্রা বিরতী প্রত্যাহার। সিলেটের সাথে চলাচলকারী ট্রেনের সিডিউল বিপর্যয় রোধে ত্রুটিমুক্ত ইঞ্জিন যুক্ত করা। যাত্রী অনুপাতে প্রতিটি ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন করা।

ট্রেন যাত্রীদের পক্ষে সংবাদ সম্মেলনে কুলাউড়ার সর্বস্তরের ট্রেন যাত্রী আন্দোলনের সমন্বয়ক আজিজুল ইসলামের সভাপতিত্বে দাবি দাওয়া উত্থাপন করেন এম আতিকুর রহমান আখই। সহমত ব্যক্ত করে বক্তব্য দেন খালেদ পারভেজ বখস, ময়নুল হক পবন, এম মোক্তাদির হোসেন ও একেএম জাবের আহমদ প্রমুখ। শনিবারের মানববন্ধনে সকল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দকে অংশ গ্রহনের উদ্বাত্ত আহ্বান জানান সমন্বয়করা।