সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

বিএনপির ব্যানারের নিচে বসে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

কুলাউড়ায় শেখ হাসিনাকে নিয়ে বক্তব্য এবং ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে ফাহিম ইসলাম (১৯) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৯ আগস্ট শনিবার রাতে কুলাউড়া থানার ওসি ওমর ফারুকের নের্তৃত্বে এসআই হাবিবুর রহমান, মোস্তাফিজুর রহমান, এএসআই মিরাজুল ইসলামসহ পুলিশের একটি দল পৌর শহরের মাগুরা এলাকা থেকে তাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ফাহিম সিলেটের বিয়ানীবাজার উপজেলার দাসুরা বাজার এলাকার বাসিন্দা মইনুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে কুলাউড়া পৌরসভার মাগুরা এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন। সম্প্রতি পৌর শহরে মুরাদ আহমেদ নামে এক বিএনপি নেতার বাসায় একটি অফিসে বসে ফাহিম শেখ হাসিনাকে নিয়ে বক্তব্য দেন। আর সেটি ভিডিও ধারণ করেন তার কয়েকজন  সহপাঠী। ওই ভিডিওতে তরুণ ফাহিম উল্লেখ করে, আওয়ামীলীগ আবারো ফিরে আসবে। জয় বাংলা স্লোগান দিয়ে শেখ হাসিনাকে নিয়ে বলে, একমাত্র শেখ হাসিনা ছিলেন বাংলাদেশের একজন গর্বিত নারী। এক বৃষ্টি ভেজা বিকেলে তিনি বাংলাদেশের হাল ধরেন। ইনশাআল্লাহ আমাদের মনে একটাই আশা তিনি একদিন না একদিন ফিরে আসবেন। দেখা হবে জয়বাংলার স্লোগানে। ভিডিওটি প্রথমে কুলাউড়া ডটকম নামে একটি ফেসবুক পেইজ পোস্ট করা হয়। পরে সেই পোস্ট স্বাধীন ২৪/৭ নামে আরেকটি পেইজে পোস্ট করলে সেটি ভাইরাল হয়।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, ফাহিম কুলাউড়ায় মুরাদ আহমেদ নামে বিএনপির এক নেতার বাসায় কয়েকটি ব্যানারের সাসনে বসে শেখ হাসিনাকে নিয়ে বক্তব্য দিচ্ছেন এবং শীঘ্রই তিনি আসবেন বলে উল্লেখ করে ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছেন।

বিষয়টি নজরে আসার পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ওসি আরও বলেন, আজ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।