সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

হাইকোর্টে শমী কায়সারের জামিন মঞ্জুর

 

গত বছরে জুলাই গণঅভ্যুত্থানে ঢাকার উত্তরায় আন্দোলনের সময় সংঘটিত হত্যাচেষ্টার মামলায় অভিনেত্রী ও প্রযোজক শমী কায়সারকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

রোববার বিচারপতি এএসএম আবদুল মোবিন ও বিচারপতি মো. জাবিদ হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চে তার জামিন আবেদন শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি আজ সোমবার জানা গেছে।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট আওয়ামী লীগপন্থী কর্মীরা টঙ্গী সরকারি কলেজের ছাত্র জুবায়ের হাসান ইউসুফ ও আরও কয়েকজনের ওপর গুলি চালায়, যখন তারা উত্তরা পূর্ব থানার আজমপুর এলাকায় বিক্ষোভ করছিলেন। গুলিতে জুবায়েরের গলায় আঘাত লাগে এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

২২ আগস্ট জুবায়ের মামলা দায়ের করেন, যেখানে শমী কায়সারসহ ১১ জনের নাম উল্লেখ করা হয় এবং আরও ১৫০-২০০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ৫ নভেম্বর উত্তরা সেক্টর–৪ এর বাসা থেকে শমীকে আটক করে এবং পরের দিন তাকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এর আগে, ৮ ডিসেম্বর হাইকোর্ট অন্য এক মামলায় তাকে তিন মাসের জামিন দিয়েছিল, কিন্তু ১২ ডিসেম্বর আপিল বিভাগ সেই জামিনের আদেশ স্থগিত করে।

এনএনবাংলা/আরএম