সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

বাংলাদেশি বৃদ্ধকে ধরে নিয়ে ৭ ঘণ্টা পর ফেরত দিলো বিএসএফ

ফেনীর পরশুরাম সীমান্ত থেকে নুরুল ইসলাম (৬৩) নামে এক বৃদ্ধকে ধরে নিয়ে যাওয়ার সাড়ে ৭ ঘণ্টা পর বিজিবির কাছে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সোমবার সকাল ৯টার দিকে পরশুরামের বক্সমাহমুদ ইউনিয়নের উত্তর কেতরাঙ্গা এলাকা থেকে তাকে ধরে নিয়ে যায় বিএসএফ। পরে বিকেল সাড়ে ৪টার দিকে ফেরত দেয় তাকে।

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন এর সত্যতা নিশ্চিত করেছেন।

বিজিবি ও স্থানীয় এলাকাবাসী জানায়, সোমবার সকালে নুরুল ইসলাম সীমান্ত এলাকায় গেলে সীমান্তের ২১৭৪ নম্বর পিলার সংলগ্ন স্থান থেকে বাংলাদেশের ভেতরে ঢুকে তাকে ধরে নিয়ে যায় বিএসএফ।

নুরুল ইসলাম কৈয়ার কোনা গ্রামের সুলতান আহম্মদ ও হালিমা খাতুনের ছেলে। তার এক ছেলে ও তিন মেয়ে রয়েছে। তিনি গ্রাম থেকে সবজি কিনে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করেন।

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, কোম্পানি কমান্ডার পর্যায়ে বিএসএফের সঙ্গে কথা হয়। পরে বিকেল সাড়ে ৪টার দিকে ওই ব্যক্তিকে বিজিবির কাছে ফেরত দেয় বিএসএফ।