সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

মিয়া খলিফার সঙ্গে তুলনায় সামিরা মাহির প্রতিক্রিয়া

 

ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু। নাটকে অভিনয় দিয়ে অল্প সময়ে জনপ্রিয়তা অর্জন করেছেন।

সম্প্রতি অভিনেত্রীর একগুচ্ছ ছবি সামাজিকমাধ্যমে জোর আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই ট্রল করছেন। আবার নেটিজেনদের কেউ কেউ কটাক্ষ করে অভিনেত্রীর পোস্টের মন্তব্যের ঘরে লিখেছেন, মিয়া খলিফার মতো লাগছে। নেটিজেনদের এমন বিদ্রুপ মন্তব্য নজর এড়ায়নি অভিনেত্রীর।

আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) নেটিজেনদের মন্তব্যের জবাবে এক পোস্টে অভিনেত্রী লেখেন, ‘একজোড়া চশমা দেখে কারও কারও ভিন্নভাবে মনে হতে পারে। কিন্তু আমার জন্য এটা শুধুই অফিস লুকের অংশ। প্রতিটি পোশাক বা ভঙ্গিকে অপ্রাসঙ্গিকভাবে দেখার প্রয়োজন নেই। স্টাইলকে তার মতো করেই উপভোগ করা উচিত।’

এর আগে গতকাল বুধবার (১৩ আগস্ট) মাহির ফেসবুকে প্রকাশিত একগুচ্ছ ছবি থেকে আলোচনার সূত্রপাত হয়। যেখানে দেখা গেছে নীল রঙের কোর্ট, চোখে চশমা পরে একটি অফিসে বসে আছেন।

ছবিগুলো প্রকাশ করে অভিনেত্রী লিখেছেন, আসছে ‘সুইট কলিগ’। এই ছবিগুলো মুলত অভিনেত্রীর আসন্ন নাটকের শুটিং সেটে তোলা। নাটকের প্রচারণার অংশ হিসেবে তিনি এই ছবিগুলো সামাজিকমাধ্যমে প্রকাশ করেছিলেন।

এনএনবাংলা/আরএম