সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

‘ছেলেরা ইসলামিক পড়াশোনা করছে, ওদের মা-বাবা সিনেমা করবে এটা ভাল লাগবে না’

 

ঢাকাই সিনেমার নায়ক ও প্রযোজক অনন্ত জলিল চলচ্চিত্র থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন।

কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন, তার ছেলেরা ইসলামী শিক্ষায় মনোনিবেশ করেছে। তাই বাবার চলচ্চিত্রে কাজ করা বা মায়ের অভিনয় চালিয়ে যাওয়া তাদের ভালো লাগবে না বলে মনে করছেন এই অভিনেতা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অনন্ত জলিল বলেন, ‘আমার হাতে এখনো কিছু সিনেমার কাজ বাকি আছে। সেগুলো শেষ করার পর হয়তো চলচ্চিত্র ছেড়ে দেব। কারণ আমার দুই ছেলে ইসলামিক পড়াশোনায় মনোযোগী। ওদের বাবা-মা যদি সিনেমা চালিয়ে যায়, সেটা ওদের কাছে ভালো দেখাবে না।’

তিনি জানান, বড় ছেলে ইতোমধ্যেই ৮ পারা কোরআনের হাফেজ হয়েছে। ছোট ছেলেও কোরআন রিডিং শেষ করে দ্বিতীয়বার শুরু করেছে। বড় ছেলের বয়স সাড়ে ১০ বছর আর ছোটটির সাড়ে ৭ বছর। ‘বর্ষা যখন প্রথমবার প্রেগন্যান্ট হয়, তখনই আমরা নিয়ত করি আমাদের সন্তানকে মুফতি বানাবো। চাই ওরা একসময় মদিনায় পড়াশোনা করুক।’

বর্তমানে ছেলেরা মানারাতে পড়াশোনা করছে। অনন্তের ভাষায়, ‘মানারাতে ইংলিশ মিডিয়ামের পাশাপাশি ধর্মীয় শিক্ষা দেওয়া হয়। জোহরের নামাজের পরই ছুটি দেয়। বাসায় ফেরার পর টিচার পড়ায়, এরপর ওরা মাদ্রাসায় যায়। বলতে পারেন, ওরা আমাদের চেয়েও বেশি ব্যস্ত।’

স্ত্রী বর্ষার চলচ্চিত্র ছাড়ার প্রসঙ্গেও অনন্ত জানান, ‘যেহেতু ওরা ইসলামিক আর জেনারেল—দুই দিকেই পড়াশোনা করছে, তখন ওদের কাছে ভালো লাগবে না যদি ওর মা সিনেমায় থাকে। আমিও চাইবো না, আমার সন্তানরা ইসলামী শিক্ষায় এগোবে আর আমি সিনেমা করে যাবো। তাই মনে হয় এই লাইন থেকে সরে দাঁড়ানোই ভালো হবে।’

এদিকে, অনন্ত জলিল জানান, তার অভিনীত ‘নেত্রী দ্য লিডার’ সিনেমার কাজ প্রায় ৭০ ভাগ শেষ হয়েছে। খুব শিগগিরই ছবিটির কাজ শেষ করে মুক্তি দেওয়া হবে।

এনএনবাংলা/