সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

গুলশান এলাকায় অবৈধ সিসা লাউঞ্জ-মাদক বার বন্ধে লিগ্যাল নোটিশ

 

রাজধানীর গুলশান এলাকায় অনুমোদনবিহীন সিসা লাউঞ্জ পরিচালনা, মাদক ও অন্যান্য অবৈধ অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে ব্যবস্থা নিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব ও ডিএমপি কমিশনারকে এ নোটিশ দেওয়া হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) ন্যাশনাল ল ইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান ও মাদক বিরোধী আইনজীবী জোটের সদস্য অ্যাডভোকেট এস. এম. জুলফিকার আলী জুনু এ নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়েছে, ঢাকা মহানগরীর অভিজাত এলাকা গুলশানে অনুমোদনবিহীনভাবে একাধিক সিসা লাউঞ্জ পরিচালিত হচ্ছে। এসব লাউঞ্জে কেবল সিসা ধূমপানই নয়, বরং বিভিন্ন অবৈধ অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে, যা যুব সমাজকে ধ্বংস করছে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে। যুব সমাজের নৈতিক অবক্ষয়, কিশোর-যুবকদের পড়াশোনা ও ভবিষ্যৎ নষ্ট করছে। আইন-শৃঙ্খলার অবনতি (অপরাধ, সহিংসতা ও সামাজিক অবক্ষয় বৃদ্ধি) ঘটছে। আইন অনুযায়ী এসব কার্যক্রম সম্পূর্ণ অবৈধ ও দণ্ডনীয় অপরাধ।

ন্যাশনাল ল ইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান ও মাদক বিরোধী আইনজীবী জোটের সদস্য অ্যাডভোকেট এস. এম. জুলফিকার আলী জুনু

নোটিশে বলা হয়, অবিলম্বে গুলশান-বনানী এলাকায় পরিচালিত সব অনুমোদনবিহীন সিসা লাউঞ্জ বন্ধ করতে হবে। এসব লাউঞ্জে সংঘটিত সব অবৈধ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত মালিক, ব্যবস্থাপক ও সহযোগীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে। ভবিষ্যতে এ ধরনের অবৈধ ব্যবসা প্রতিরোধে কঠোর নজরদারি ও অভিযান পরিচালনা করতে হবে। অন্যথায়, জনস্বার্থে আদালতের শরণাপন্ন হয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এনএনবাংলা/