সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

৩ সপ্তাহের মধ্যে গাজা যুদ্ধ শেষ হবে: ডোনাল্ড ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন যে, আগামী তিন সপ্তাহের মধ্যেই গাজা যুদ্ধ শেষ হয়ে যাবে। সোমবার (২৫ আগস্ট) আল জাজিরার বরাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, ‘আমার বিশ্বাস, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে আপনারা এই যুদ্ধের চূড়ান্ত সমাপ্তি দেখতে পাবেন।’ তিনি আরও উল্লেখ করেন যে, ‘এই যুদ্ধ শেষ হওয়া আবশ্যক, কারণ ক্ষুধা এবং অন্যান্য সমস্যার সঙ্গে নির্মম মৃত্যু ও প্রাণহানি বৃদ্ধি পাচ্ছে।’

যদিও এর আগে ট্রাম্প প্রশাসন একাধিকবার যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিল, তবে বাস্তবে তা কার্যকর হয়নি। বরং মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহ করেছে এবং ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের আন্তর্জাতিক প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছে। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্প গাজার সকল ফিলিস্তিনিকে সরিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন, যা জাতিগত নির্মূল এবং মানবতার বিরুদ্ধে অপরাধের সমতুল্য।

সোমবার গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় পাঁচ সাংবাদিকসহ ২১ জন ফিলিস্তিনি নিহত হওয়ার বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলে ট্রাম্প বলেন, ‘আমি এতে খুশি নই। আমি এটি দেখতে চাই না। একইসঙ্গে আমাদের সেই পুরো দুঃস্বপ্নের অবসান ঘটাতে হবে।’ এরপর তিনি গাজায় অবশিষ্ট ইসরায়েলি বন্দিদের মুক্তির জন্য তার প্রচেষ্টার বিষয়ে কথা বলেন।

 

এনএনবাংলা/