সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

অংসুক রায়ের ‘কেন এমন হলো’

 

সম্পর্ক মানেই দ্বিধাগ্রস্ত হয়ে যাওয়া। কেন কী কারণে মন এলোমেলো হয়, সেই অযাচিত উত্তর আর মেলে না। এই সংশয়ের সুখ নিয়ে ধ্রুব মিউজিক আমার গানের রংপুরের প্রতিযোগী অংসুক রায় গেয়েছেন ‘কেন এমন হলো’ শিরোনামের গান।

গানটির সঙ্গীতায়োজন করেছেন এস পুলক, তরিক ও আমজাদ হোসেন। ভিডিও নির্মাণে ছিলেন আল মাসুদ। গানটি প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

নিজের মৗলিক গান ও আগামীর পরিকল্পনা নিয়ে অংসুক বলেন, ‘আমার বাবার (সুনীল চন্দ্র রায়, ভাওয়াইয়া কন্ঠশিল্পী, গীতিকার ও সুরকার -বাংলাদেশ বেতার রংপুর) কাছেই সংগীতে হাতেখড়ি। মায়ের গানের প্রতি ভালোবাসা সেই সঙ্গে দাদার অনুপ্রেরণায় এগিয়ে চলা। আর যেহেতু সংগীত বিষয়ে পড়াশোনা করেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে, সংগীত নিয়ে পুরো জীবন থাকতে চাই ।’

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, গানটি তাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি শুনতে পাওয়া যাচ্ছে স্বাধীন মিউজিক, স্পটিফাই, এ্যাপেল মিউজিক সহ দেশী বিদেশি একাধিক মিউজিক প্লাটফর্মে।

এনএনবাংলা/