সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৪৩ কোটি টাকা অবরুদ্ধের আদেশ

 

অর্থ পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা ১২০টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

‎আজ ( ২৮ আগস্ট) বৃহস্পতিবার এ আদেশ দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া। দুদকের পক্ষে এ আবেদন করেন উপপরিচালক মো. মশিউর রহমান।

দুদকের আবেদন সূত্রে জানা যায়, সাইফুজ্জামান চৌধুরী এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ১১৪টি ব্যাংক হিসাবে জমার পরিমাণ ৪৩ কোটি ৯৪ লাখ ৫৪ হাজার ৪৭০ টাকা। এ ছাড়া আরও ছয়টি ব্যাংক হিসাবে মোট ২৪ হাজার ৭৯০ ডলার জমা রয়েছে।

‎আবেদনে দুদক উল্লেখ করে, অভিযুক্তদের বিরুদ্ধে অনুসন্ধান চলমান রয়েছে। এসব হিসাবসমূহ ও ব্যক্তিদের সাথে অভিযোগ সংশ্লিষ্ট সাইফুজ্জামান চৌধুরী, সাবেক ভূমিমন্ত্রী এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পৃক্ততার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

অনুসন্ধান চলমান থাকাবস্থায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের হিসাবসমূহ বিজ্ঞ আদালতের মাধ্যমে অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন।

এনএনবাংলা/