সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বেলজিয়াম

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে বেলজিয়াম। এই মাসের শেষের দিকে জাতিসংঘের সাধারণ পরিষদে এ ঘোষণা দেওয়া হবে।

 

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রিভোট লিখেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হবে এবং ইসরাইলি সরকারের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। চলতি মাসের ৯ থেকে ২৩ সেপ্টেম্বর নিউ ইয়র্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ফ্রান্স।

 

এদিকে, গাজায় অব্যাহত আছে ইসরাইলি হত্যাযজ্ঞ। নতুন করে অর্ধ-শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। এ নিয়ে গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা সাড়ে ৬৩ হাজার ছাড়িয়েছে। অনাহারে মৃত্যু হয়েছে আরো ৯ জন ফিলিস্তিনির। ভূখণ্ডটিতে ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত অনাহারে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে। যার মধ্যে ১২৭ জনই শিশু। ১০ বছরের জন্য গাজাকে পরিচালনা করতে চায় যুক্তরাষ্ট্র। একই সাথে একে পর্যটন অবকাশকেন্দ্র এবং উচ্চ প্রযুক্তির উৎপাদন ও প্রযুক্তিকেন্দ্রে রূপান্তরিত করার পরিকল্পনা করছে মার্কিন প্রশাসন।

 

এনএনবাংলা/