সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

গাজীপুরে মেয়েসহ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মায়ের আত্মহত্যা

ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে শিশু সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক নারী। শিশুটিকে আহত অবস্থায় এলাকাবাসী উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।

স্থানীয়রা জানায়, আজ বুধবার সকাল সাড়ে ৬টার দিকে শ্রীপুর পৌরসভার কাটাপুল এলাকায় ঢাকা থেকে ময়মনসিংহগামী বলাকা এক্সপ্রেস ট্রেনের নিচে নিজের মেয়েকে নিয়ে ঝাঁপ দেয় এক নারী। এতে ঘটনাস্থলেই আনুমানিক ২৬ বছর বয়সী ওই নারী মারা যান। আহত অবস্থায় দুই বছর বয়সের মেয়েটিকে স্থানীয়রা উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার হারুনুর রশিদ বলেন, ‘ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। শিশুটির হাত ও মাথা থেঁতলে গেছে। হাসপাতালে তার চিকিৎসা দেয়া হচ্ছে।’

–ইউএনবিb