সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

সংসার ভাঙল মোনালি ঠাকুরের

 

বাঙালি গায়িকা মোনালি ঠাকুর চুপিসারে বিয়ে করেছিলেন সুইজারল্যান্ডের রেস্তোরাঁ মালিক মাইক রিচটেরেকে। করোনার সময়ে গায়িকা জানিয়েছিলেন, ৩ বছর আগেই নাকি তিনি বিয়ে সেরে ফেলেছেন।

কিন্তু বছর ঘুরতেই শোনা যাচ্ছে, বাঙালি গায়িকার সংসার নাকি টিকছে না।

ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, মোনালি তার স্বামী মাইকের সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন। লং ডিসটেন্স বিয়ের কারণে মোনালি ও তার স্বামীর মধ্যে দুরত্ব চলে এসেছে, আর যে কারণে দুজনে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ইতোমধ্যেই গায়িকা ইনস্টাগ্রামে তার স্বামী মাইককে আনফলো করে দিয়েছেন। দুজনের মধ্যে এখন কথাবার্তাও হয় না। খুব শিগগিরই তাদের বিচ্ছেদের আনুষ্ঠানিকতাও ঘোষণা আসবে।

গত বছর মোনালির মায়ের মৃত্যুর আগে স্পষ্ট হয়ে গিয়েছিল সবকিছু। সেই সময়ই তিনি তার স্বামীর সঙ্গে সব ছবি মুছে দিয়েছিলেন। মোনালি ও মাইকের দাম্পত্যে ফাটল যে ধরেছে, তা একেবারে স্পষ্ট ছিল।

এই দম্পতির এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, কয়েক বছরে তাদের সম্পর্কে অনেক পরিবর্তন হয়েছে। দম্পতি হিসেবে এখন আর কেউ তাদের নিয়ে কথা বলে না। দুজনের একসঙ্গে হওয়ারও আর সম্ভাবনা নেই।

গত তিন বছর ধরে মোনালি ও মাইক তাদের বিয়ের কথা গোপন রেখেছিলেন। ২০২০ সালে প্রথমবার গায়িকা তার বিয়ে নিয়ে কথা বলেন। সে সময় মোনালি জানান, একটি ট্রিপে ঘুরতে গিয়ে তাদের পরিচয়। এরপর পরিণয় থেকে বিয়ে। তবে বিয়ের জার্নিটা লম্বা হলো না দুজনের।

এনএনবাংলা/