সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

৩৬৩ কোটি টাকা আত্মসাৎ: এস আলম ও নাবিল গ্রুপের মালিকসহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা

 

৩৬৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের মালিক মো. সাইফুল আলম, নাবিল গ্রুপের মালিক ও এমডি মো. আমিনুল ইসলাম, ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলায় বলা হয়েছে, নামসর্বস্ব প্রতিষ্ঠান ‘নাবা এগ্রো ট্রেড ইন্টারন্যাশনাল’-এর অনুকূলে ইসলামী ব্যাংকের গুলশান শাখা থেকে ঋণ নেওয়ার প্রক্রিয়ায় প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাত করা হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা-১ এর দুদক সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়। দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার আসামিদের মধ্যে আছেন- এস আলম গ্রুপের মালিক মো. সাইফুল আলম, নাবিল গ্রুপের মালিক ও এমডি মো. আমিনুল ইসলাম, সোনালী ট্রেডার্সের পরিচালক শহিদুল আলম, সেঞ্চুরি ফ্লাওয়ার মিলসের এমডি মো. আরিফুল ইসলাম চৌধুরী, একই প্রতিষ্ঠানের পরিচালক মো. হাছানুজ্জামান, নাবা এগ্রো ট্রেড ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মামুন অর রশিদ, একই প্রতিষ্ঠানের চেয়ারম্যান হারুন অর রশিদ।

এজাহার সূত্রে জানা গেছে, ইসলামী ব্যাংক বাংলাদেশের গুলশান শাখার কর্মকর্তাদের প্রত্যক্ষ সহযোগিতায় এই প্রতিষ্ঠানের অনুকূলে ৬৭০ কোটি টাকা ঋণ সুবিধা মঞ্জুর করা হয়। তবে এই অনুমোদিত ঋণের মধ্যে ৩৬৩ কোটি টাকা প্রকৃতপক্ষে আত্মসাৎ করা হয়েছে।

মামলায় বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির মাধ্যমে ব্যাংকের রেকর্ডপত্র তৈরি করে অনিয়ম এবং দুর্নীতিতে সম্পৃক্ত হয়েছেন।

এনএনবাংলা/