সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

কমলা গাউনে ঝড় তুললেন জয়া

 

দুই বাংলার জনপ্রিয় ও নন্দিত অভিনেত্রী জয়া আহসান দীর্ঘদিন ধরে অসাধারণ অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করে আসছেন। তবে তিনি শুধু অভিনয়েই নয়, সামাজিক মাধ্যমেও নিয়মিত ভক্তদের মাতিয়ে রাখেন—কখনো বোল্ড লুকে, আবার কখনো ভিন্ন আঙ্গিকে।

গত মঙ্গলবার রাতে নতুন এক ফটোশুটে অংশ নেন জয়া। সেখানে কমলা রঙের ওয়ান-শোল্ডার স্লিম-ফিট গাউনে নানান ভঙ্গিমায় ধরা দেন তিনি। সেই ফটোশুটের ছয়টি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করার পর মুহূর্তেই ছড়িয়ে পড়ে ঝড়ের গতিতে।

জয়া ছবিগুলো একাধিক পোস্টে ভাগ করে শেয়ার করেন। একটি পোস্টে লিখেন, ‘ক্রিমসন অবেশন’। পাশাপাশি ট্যাগ করেন ‘সৌম্য সিংহ ফটোগ্রাফি’ ও ‘স্টাইল বাই সামিট’।

স্বাভাবিকভাবেই অনুরাগীদের প্রশংসায় ভাসছেন এই অভিনেত্রী। কেউ মুগ্ধ হয়েছেন তার সৌন্দর্যে, আবার অনেকেই বিস্মিত হয়েছেন; বিশেষ করে তার কমলা গাউনটি সবার দৃষ্টি কেড়েছে সবচেয়ে বেশি।

এনএনবাংলা/