সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

গাজায় হামলার প্রতিবাদে পাকিস্তানে বিক্ষোভ

ফিলিস্তিনে ইসরায়েলের চলমান আগ্রাসনের প্রতিবাদে পাকিস্তানের করাচিতে বিশাল বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন হাজারো মানুষ। শিক্ষার্থী, শিক্ষক, রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে যোগ দেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ইসরায়েল প্রকাশ্যে গাজায় গণহত্যা চালাচ্ছে। তারা কাতারে সাম্প্রতিক ইসরায়েলি হামলারও তীব্র নিন্দা জানান।

রাজনৈতিক নেতারা বলেন, যুক্তরাষ্ট্র ধীরে ধীরে ভণ্ড রাষ্ট্রে পরিণত হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পও মিথ্যা বলেছেন। কাতারে ইসরায়েলি হামলার আগে ওয়াশিংটন এ বিষয়ে জানত, কিন্তু তারা এর বিরোধিতা করেনি। এটি মানব ইতিহাসে এক জঘন্য ঘটনার নজির হয়ে থাকবে।

ইসরায়েলকে ‘সন্ত্রাসী ও খুনি’ আখ্যা দিয়ে তারা নিরীহ ফিলিস্তিনিদের হত্যার নিন্দা জানিয়ে আরও বলেন, গাজায় যুদ্ধ বন্ধে বিশ্বনেতাদের দ্রুত উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে প্রায় দুই বছর ধরে চলতে থাকা এই মানবতাবিরোধী হত্যাযজ্ঞ বন্ধে মুসলিম বিশ্বকে এগিয়ে আসার আহ্বান জানান।

গাজার স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত চলমান সংঘাতে প্রাণ হারিয়েছেন ৬৫ হাজারেরও বেশি মানুষ। ধ্বংস হয়েছে অসংখ্য ভবন, আর প্রায় ৯০ শতাংশ বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন।

 

এনএনবাংলা/