সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ফিলিস্তিনের পতাকা হাতে ম্যারাথনে তৌসিফ মাহবুব

 

ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব এবার দৃষ্টি কেড়েছেন দীর্ঘ ম্যারাথনে অংশ নিয়ে; যেখানে তার হাতে ছিল ফিলিস্তিনের পতাকা।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর হাতিরঝিলের এ ম্যারাথনে কয়েক হাজার প্রতিযোগীর সঙ্গে অংশ নেন তৌসিফও। দৌড় শেষে সামাজিক মাধ্যমে নিজের অভিজ্ঞতা শেয়ার করেন তিনি।

ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করে তৌসিফ লেখেন, ‘মানুষ চাইলে কি না পারে! সীমাবদ্ধতা শুধু আমাদের মনের ভেতরেই থাকে। ২১ কিলো শেষ করলাম! কোনো কিছুই অসম্ভব নয়— সীমা শুধু আমাদের মাথাতেই থাকে। ২১ কি.মি. স্ট্রঙার!’

তবে ভক্তদের কাছে নজর কেড়েছে ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে তার দৌড়ানোর বিষয়টি। এদিন তিনি বিশেষভাবে নিপীড়িত ফিলিস্তিনের প্রতি সংহতি জানান। ছবিতে দেখা যায়, গলায় ফিলিস্তিনের পতাকা বেঁধে রেখেছেন, আবার পতাকাটি হাতে নিয়ে সম্মানের সঙ্গে পোজও দিয়েছেন।

এনএনবাংলা/