সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

কমনওয়েলথ বিচ হ্যান্ডবলে ভারতকে হারিয়েছে বাংলাদেশ

 

কমনওয়েলথ হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের আয়োজনে মালদ্বীপে চলমান ‘১ম কমনওয়েলথ পুরুষ বিচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশীপ-২০২৫’ টুর্নামেন্টে আজ শক্তিশালী ভারতকে হারিয়েছে বাংলাদেশ। খবর বাসস- এর।

ম্যাচে বাংলাদেশ ৭-৩ গোলে হারিয়েছে ভারত বিচ হ্যান্ডবল দলকে। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশ দলের খেলোয়াড় বিজিবির সিপাহি খোকন মোল্লা। বিজিবির সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শুক্রবার এ তথ্য জানানো হয়।

এর আগে, গতকাল ১৮ সেপ্টেম্বর নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ বিচ হ্যান্ডবল দল ৫৩-২৭ গোলের ব্যবধানে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করেছিল। সে ম্যাচেও সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন বিজিবির খোকন মোল্লা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবি হ্যান্ডবল দলের সিপাহি মো. খোকন মোল্লা, সিপাহি মো. আ. রউফ, সিপাহি অনিক পারিয়াল এবং সিপাহি মো. নাহিদ আলী অংশগ্রহণ করে প্রত্যেকেই তাদের নৈপুণ্য প্রদর্শন করেছে।

উল্লেখ্য, ১৮-২৪ সেপ্টেম্বর পর্যন্ত মালদ্বীপে চলমান ‘১ম কমনওয়েলথ পুরুষ সিনিয়র বিচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশীপ-২০২৫’ প্রতিযোগিতায় মোট ৬টি দেশ-বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, মালদ্বীপ ও সাউথ আফ্রিকা অংশগ্রহণ করছে।

এনএনবাংলা/